ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ এই তিন সময়ের সাথে পরিচিত অর্থাৎ ত্রিকালদর্শী ফেরদৌস বেগম। অসম্ভব মেধার পাশাপাশি আরও অনেক গুণের অধিকারী হয়ে জন্ম নেওয়া ফেরদৌস বেগম ভাগ্যের নির্মম পরিহাসে নিজ সন্তানদের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে গেছেন। জীবনসংগ্রামের পাশাপাশি শিশুবয়স থেকে একের পর এক আপনজনের মৃত্যু তাকে এক লৌহকঠিন মানুষে পরিণত করে। ফেরদৌস বেগমের শৈশবকাল, যৌবনকাল এবং বার্ধক্যের যাপিত জীবনের সুখ-দুখ, আশা-আকাক্সক্ষা, টানাপোড়েন এবং সেইসঙ্গে তাকে ঘিরে থাকা মানুষজনকে নিয়ে গড়ে উঠেছে জলতরঙ্গ বইটির পটভ‚মি। স্মৃতিকথার বইটিতে ফেরদৌস বেগমের জীবনের চড়াই-উতরাই ছাড়াও তার আশপাশের মানুষের নানান কাহিনি হাস্য-কৌতুক, রং-রসে পরিপূর্ণ হয়ে বর্ণিত হয়েছে। এসব কাহিনি পড়ে পাঠক অন্য এক ভুবনে বিচরণের আস্বাদ পাবেন।
| বইয়ের নাম | জলতরঙ্গ |
| লেখক | কবি শামীমা নাসরিন |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 224 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।