বই পরিচিতি
জান্নাত মানুষের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। কিন্তু কারা হবেন সেই সৌভাগ্যবান জান্নাতি? কী কী গুণ, আমল ও চরিত্র একজন মানুষকে জান্নাতের উপযুক্ত করে তোলে? কুরআন ও সুন্নাহর আলোকে এসব গুরুত্বপূর্ণ বিষয়ের হৃদয়গ্রাহী আলোচনা স্থান পেয়েছে এই গ্রন্থে।
আত্মশুদ্ধি, তাকওয়া, ইখলাস, উত্তম চরিত্র, ইবাদতের সৌন্দর্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সহজ ভাষায় উপস্থাপনের পাশাপাশি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহান সাহাবি হযরত আবদুর রহমান ইবনে আউফ (রাযিয়াল্লাহু আনহু)-এর ঈমান, ত্যাগ, দানশীলতা ও অনুকরণীয় জীবনাদর্শও এই বইয়ে বিশেষভাবে আলোচিত হয়েছে।
দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের পরিবর্তে আখিরাতকে সফল করার প্রত্যয়ে যারা নিজেকে গড়ে তুলতে চান, তাঁদের জন্য ‘জান্নাতি মানব’ হবে এক অনুপ্রেরণাদায়ক, আত্মশুদ্ধিমূলক ও পথপ্রদর্শক গ্রন্থ।