“রাম্পো হলেন জাপানি রহস্য সাহিত্যের প্রথম দিকের একজন অসাধারণ লেখক।” -দ্য জার্নাল অফ এশিয়ান স্টাডিজ। রাম্পোর লেখা মানেই অদ্ভুত কিছু রহস্য। সাধারণ ব্যাপার থেকেও যে মানুষকে রহস্যের এক অদ্ভুত চাদরে ঢেকে ফেলা যায় তা এই লেখকের লেখা না পড়লে বোঝা সম্ভব না। পূর্ব আর পশ্চিমের রহস্য সাহিত্যের এক অদ্ভুত মেলবন্ধন ঘটিয়েছেন রাম্পো। তার গল্পে উন্মাদনা রয়েছে,অদ্ভুত কিছু মানসিক চিন্তাধারা রয়েছে,ঠান্ডা মাথার খুনি রয়েছে,প্রতিহিংসা রয়েছে… আছে আরো অনেক কিছুই… নয়টি গল্পের প্রতিটিতেই ভিন্ন ধাঁচের রহস্যের স্বাদ পাবেন পাঠকেরা। তাই আর দেরি না করে পড়তে শুরু করুন বইটি।
হাত হারানো পিয়ানোবাদকের জন্য সঙ্গীতের দরজা কি চিরতরে বন্ধ, নাকি তার সুর এখনো বেঁচে আছে কোথাও? মৃত ভাইয়ের ডায়েরির পাতাগুলো কি নিছকই স্মৃতিকথন, নাকি তার নিঃশব্দ ভালোবাসার এক অমোচনীয় স্বাক্ষর? গ্রীষ্মের দুপুরে পথচলতি পথিক আচমকা এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলে কি ভুলতে পারবে সেই দিবাস্বপ্নের স্মৃতি? ড. মেরার অদ্ভুত রহস্যময় অপরাধের জন্য কী শাস্তি অপেক্ষা করছে? একটি নিরীহ বিষাক্ত গাছ কীভাবে সমাজকে বদলে দেবে? মঙ্গলগ্রহের হ্রদের পাড়ে নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি কি বুঝতে পারছে এই পরিচিত জগৎটা আদতে কার জন্য বানানো? ছলনাময়ী নারীর কৌশল কি মিথ্যা, নাকি সত্যের চেয়েও ভয়ংকর? যুদ্ধ কি মানব মনের গোপন লালসারই প্রতিচ্ছবি নয়, যা এক রাতের ভালোবাসায় বারে বারে ফিরে যেতে চায়? উপহাসের শিকার নাচুনে বামন কি সবাইকে এমনি এমনি ছেড়ে দেবে? চিলেকোঠায় লুকিয়ে মানুষ দেখতে দেখতে নিজের ভেতরের কুৎসিত আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটবে না তো?
এত এত প্রশ্নের উত্তরগুলো কি সত্যিই গল্পের ভেতর খুঁজে পাবেন? ‘জাপানের অদ্ভুতুড়ে সব গল্প’ সংকলনের পর আরও দশটি অদ্ভুত গল্প নিয়ে এদোগাওয়া রাম্পো ফিরছে ‘জাপানে আরও অদ্ভুতুড়ে সব গল্প’ বইটিতে। রাম্পোর গল্পগুলোতে লুকিয়ে থাকা উত্তর আদতে রেখে যাবে বেশ কিছু প্রশ্নের রেশ। এখানে হারিয়ে যাওয়ার দায় একান্তই আপনার!