১৯৭২ সালের অক্টোবরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নামে একটি পণসংগঠনের জন্ম হয়। জন্মলগ্নে দলটি দেশে শ্রেণিসংগ্রামের মাধ্যমে সমাজতান্ত্রিক বিপ্লব করার ঘোষণা দেয়। এ লক্ষ্যে জাসদ ও তার সহযোগী সংগঠনগুলোর মধ্য থেকে একটি বিপ্লবী পার্টি গড়ে তোলার চেষ্টা হয়। তৈরি হয় বিপ্লবী গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংস্থা। ওই সময় দলের পক্ষ থেকে প্রকাশিত হয় অনেক গুরুত্বপূর্ণ দলিল। কিছু দলিল ছিল শুধুমাত্র জাসদের বিপ্লবীদের জন্য। জন-আলোচনায় এগুলো আসেনি। এসব দলিল নিয়েই সাজানো হয়েছে এ বইটি। এর মাধ্যমে লেখক মহিউদ্দিন আহমদ ওই সময়ের একটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিন্তু অনালোচিত কিছু রাজনৈতিক সাহিত্য প্রকাশ্যে নিয়ে এলেন।
| বইয়ের নাম | জাসদ বিপ্লব করতে চেয়েছিল |
| লেখক | মহিউদ্দিন আহমদ |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 544 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | Political Research And Article |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।