মাহবুব সাদিকের কবিতায় বিম্বিত হয়েছে তাঁরই অবলোকিত বিশ্ব ও অভিজ্ঞতার স্বতন্ত্র জগৎ; শতাব্দীর পর শতাব্দীব্যাপী মানুষের অতীত আবেগ-ঐশ্বর্যের রূপবিভা, ঐতিহ্যের সঙ্গে সম্প্রতির মিলন এবং বাঙালির শাশ্বত ও বর্তমান জীবনধারা। তাঁর কবিতায় ছায়া ফেলে নিসর্গ ও নগর, শ্যামল প্রদেশ ও যন্ত্রবিশ্বের জটিলতা ও অস্থির আন্তর্জাতিক পৃথিবী। তাঁর আবেগ-সংবেদনা প্রায়ই প্রকাশরূপ পায় সংহত ও অবিস্মরণীয় চিত্রকল্পে; কল্পনার দ্যুতি-বিচ্ছুরিত উপমা-রূপক-প্রতীকে। ধ্বনিসাম্যে কবিতায় বেজে ওঠে সিম্ফনিÑশব্দ ও ছন্দের মিথস্ক্রিয়ায় কোনো আনন্দনৃত্য কখনো। যে আগুন অমিতাভ-এর কবিতাগুলো কাব্যামোদীদের কাছে কবিত্বের এক নতুন ভূমির সন্ধান দেবে।
| বইয়ের নাম | যে আগুন অমিতাভ |
| লেখক | মাহবুব সাদিক |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 72 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।