বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষিত সচেতন ছেলেমেয়ে আর পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষাভাষী হাজার লক্ষ ছেলেমেয়েদেরকে আর অন্য সকল শ্রেণির সচেতন পাঠকদেরকে ভালোবেসে আমি এ বইটি প্রস্তুত করেছি। বইটি আমার নিজেরই জীবনের ছায়া, আমার জীবনের স্মৃতিচারণও বলা যায়। জীবন পথের কিছু মৌলিক বার্তা দিয়ে মানুষকে ভালোবেসে বইটি সংকলন করা হয়েছে। বইটি পাঠকের হৃদয় ও মনন উভয়কেই তৃপ্ত করবে আর তাদের জন্য প্রেরণা ও উদ্বুদ্ধকরণের ইতিবাচক আবহ তৈরিতে সহায়তা করবে।