কবি বা কবিতাপ্রেমিকেরা যতই কবিতাকে রহস্যময় বলুন না-কেন,কবিতা মূলত সহৃদয়-হৃদয়সংবাদী পাঠকচিত্ত-সাপেক্ষ। তবে,জীবনানন্দের কবিতা শুধু সহৃদয়বানকে নয়,বি-হৃদয়বানকেও আপ্লত করে,অধিকার করে তার মনোযোগ,বোধ-মননকে। বেগম আকতার কামালের জীবনানন্দ : কথার গর্বে কবিতা গ্রন্থে একই সঙ্গে সহৃদয় ও বি-হৃদয়বানকে যেমন স্পর্শ করবে তেমনি বোদ্ধা-মননশীল সাহিত্যপাঠককেও আকৃষ্ট করবে। তাঁর বিশ্লেষক-পাঠ কবিতার অবতল,উত্তল-সকল দিককেই প্রেক্ষণবিন্দুরূপে ব্যবহার করেছে। সে-সঙ্গে আছে লেখকের নান্দনিক বোধের সূক্ষ্মতা,বিশ্লেষণক্ষম-প্রজ্ঞা,আছে মননশীল সৃজনশক্তির গভীরতার পরিচয়। বহুপঠিত,পাঠকপ্রিয় এবং বাংলা কবিতার হৃদয়পুরুষ জীবনানন্দ,বাঙালির মনঃস্বরূপের স্বরলিপি রচনা করে গেছেন তাঁর স্বল্পায়ু জীবনে। যত বেশি পাঠ ও বিবেচ্য হবে তাঁর কবিতা ততই গুণান্নিত ও রূপময় হবে বাংলা সাহিত্য-সমালোচনা। জীবনানন্দ : কথার গর্বে কবিতা সেই প্রয়াসের একটি সৎ ও নিবিড় প্রয়াস।
| বইয়ের নাম | জীবনানন্দ : কথার গর্বে কবিতা |
| লেখক | বেগম আকতার কামাল |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| আইএসবিএন | 9847012004401 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 127 |
| সংস্করণ | 1st, 2015 |
| বিভাগ | Sahitj Smalochna Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।