মানুষের জীবনে স্বপ্ন সত্যি হয়। তবে সব স্বপ্নই সত্যি হতে হবে কেন? যে স্বপ্নে নিজের হাত নেই। পুষ্পা যে চোখে ভয়ংকর স্বপ্ন দেখেছিল কিংবা যে স্বপ্নের কথা কাউকে বলেনি, কাউকেই না। কিংবা এও বলেনিÑ
এইযে তুমি করছো কত আমার ধরার বায়না,
এই যে তোমায় ছাড়া কিছুই তো আর চাই না।
যেই চোখে পুষ্পা স্বপ্ন দেখেছিল সেই চোখ বেয়েই পুষ্পার আকাশ ভেঙে বৃষ্টি নামল। পুষ্পা কি জানত এই শুভদিনে আকাশ কালো মেঘে ঢেকে যাবে।