বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
কবিতা শুধুই শব্দের খেলা নাকি যথাশব্দই কবিতার প্রাণ। কবি কাজী শাহজাহানের কবিতার বিশেষত্ব: সমাজ জীবনের চিরায়ত ঘটনার বর্ণনা। মানব ধর্ম, মানব প্রকৃতি, মানুষের বিশ্বাস, অন্তরালোকের বিক্ষিপ্ত ভাবনা, সাম্প্রতিক সভ্যতার সংকট-সম্ভাবনার প্রসঙ্গ তার কবিতায় ফুটে ওঠেছে। কবি নিরেট সত্য কে শব্দায়তনে চমৎকার ভাবে তুলে ধরেছেন।
একটি শব্দ কখনও হাজারও চিন্তাকে প্রথিত করে তা তার কবিতায় সাক্ষ্য মিলে। সময়-সুযোগ-সুবিধা কীভাবে ব্যক্তিকে প্রত্যাশা-প্রাপ্তির ঈপ্সিত লক্ষ্যে পৌঁছে দেয় তা তার কবিতায় দৃশ্যমান। শব্দ চয়ন, শব্দের গাঁথুনি সবই উপভোগ্য। কবিতা মানেই নতুন চিন্তনের সন্ধান। কবি কাজী শাহজাহানের বাংলা-ইংরেজি কবিতায় ফুটে উঠেছে নতুন চিন্তনের এক বিরাট সম্ভার।