কথাশিল্পী, অধ্যাপক, শিক্ষাব্রতী, রাজনৈতিক নেতা, সমাজ সংগঠক—এমন বহু পরিচয়ে খ্যাতিমান শাহেদ আলী।
তাঁর জীবনকথা-য় অখণ্ড গ্ৰামবাংলার নিসর্গ ও মানুষের মুখ, আর্থ-সামাজিক; রাজনৈতিক পটভূমি, ভাষা আন্দোলনের সূচনাকাল ও তমদ্দুন মজলিস, প্রাদেশিক নির্বাচন, বাঙালি মুসলমানের সংগ্ৰাম, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত জনপদের চিত্র কিংবা সাহিত্যচর্চার বিবরণ পাওয়া যায় সহজ ও অকপট ভাষায়; যা শুধু তথ্যঋদ্ধ নয়, চিত্তাকর্ষকও।