জীবন মানেই যেন কোনো বহমান যৌবনা নদীর বুকে ভেসে বেরানো এক তরী। আর জীবনের প্রতিটি অনুভূতি হলো সেই তরীটির উপর আছড়ে পড়া এক একটি স্রোত। প্রেম, প্রণয়, সফলতা, বিফলতা, স্রষ্টা, আনন্দ আর ভয়-ভীতি সহজীবনের আরও কতো অনুভূতি। তার সবগুলো কখনও লিখে শেষ করা যাবে না। তবে এসকল অনুভূতির মূল কথা হলো আমরা একটি রঙ্গিন জীবন অতিবাহিত করছি। কারো কাছে হয়তো সেই রঙিন রঙটা অতিসুন্দর ও উপভোগ্য। আর কারো কাছে অতি বিষাদের। যদিও আমি অন্তর থেকে চাই, জীবনের সেই রঙ্গিন রঙটা আমাদের সবার জীবনেই হোক ঠিক রংধনুর মতোই সুন্দর, আর অমৃতের মতো উপভোগ্য। আশা করি এই বইয়ের প্রতিটি গল্পের প্রতিটি অনুভূতি আপনাদের সবার নিকট উপভোগ্য হবে।
| বইয়ের নাম | জীবনতরীর গল্প |
| লেখক | আশিকুর রহমান |
| প্রকাশনী | অন্বেষা প্রকাশন |
| আইএসবিএন | 9789844350106 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 144 |
| সংস্করণ | 1st Published, 2019 |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।