আমার একমাত্র মামা মি. রিড আমাকে নিয়ে আসেন গেটসহেড শহরে, তাঁর নিজের বাড়িতে। তিনি আমাকে খুব পছন্দ করতেন। কিন্তু সেখানেও দুঃখকষ্ট আমার পেছন ছাড়েনি। আমার বয়স তিন না পেরোতেই তিনিও মারা গেলেন! এর পরই রিড মামার স্ত্রী অর্থাৎ আমার মামি ও তাঁর তিন ছেলেমেয়ে আমাকে ভীষণ কষ্ট দিতে শুরু করল। আমার জীবনের শুরুটাই হয়ে উঠল দুর্বিষহ। আমার তিন মামাতো ভাইবোন- জন, এলিজা ও জর্জিয়ানা। ওরা আমার পেছনে সারাক্ষণ লেগেই থাক্ত। আমি যা করিনি, তার জন্যেও ওরা আমাকে দোষ দিত।
| বইয়ের নাম | জেন আয়ার |
| লেখক | শার্লট ব্রন্টি |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| আইএসবিএন | 9847003802283 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 168 |
| সংস্করণ | 1st Published, 2010 |
| বিভাগ | When 12 17 |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।