এই বইয়ের ষোলটি গল্পে গর্ডিমার সমাজের বিভিন্ন কোণ থেকে উঠিয়ে নিয়ে এসেছেন এমন কতকগুলো চরিত্র যা কখনও ভোলার নয়। কোথাও তিনি তুলে ধরেছেন শিশু শরণার্থীর চোখে মোজাম্বিকের সাম্প্রদায়িক যুদ্ধ, কোথাও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী কৃষ্ণাঙ্গের ফেলে যাওয়া বউয়ের সুদিনের অপেক্ষায় বসে থাকা, কোথাও আবার সংরক্ষিত এলাকায় অভিজাতদের পিকনিকে লজের চারদিকে সিংহের কে লজের আনাগোনায় বয়ে আনা উত্তেজনা। বর্ণবৈষম্যের দেশ দক্ষিণ আফ্রিকার পটভূমিতে ঝাঁপ একটি জীবন্ত, মাথায় ঝড় তুলে দেবার মতো পরিণতির বর্ণনা।