প্যারালাল ইউনিভার্সের মতো প্যারালাল পারসোনালিটিও হয়তো আছে। প্রথম দেখাতেই একজন মানুষ অন্যের ভিতর খুঁজে পেতে পারে নিজের সত্তা। পৃথক উপস্থিতি হলেও তারা হয়তো একই সত্তা। স্থির জলে প্রতিবিম্ব পারিপার্শ্বিকের মতো তারা অবিচ্ছেদ্য। শারীরিক উপস্থিতি যোজন যোজন দূরে হলেও মানসিকভাবে তারা খুব কাছে, জলের বুকে ভেসে থাকা ঝরে পড়া হিজল ফুলের মতো।