“মা-বাবার, কিছু হয়নি, কিছু হবে না” কথার মধ্যে বড়ো একটা মিথ্যা খুঁজে পেলাম। মা-বাবার চোখ দেখে মনে হলো তারা কী যেন লুকাতে চাইছেন আমাদের থেকে। আমি ঠিক বুঝতে পারলাম না কী লুকাতে চাইছে। তবে কি খারাপ কিছু? খুব খারাপ? এতটাই খারাপ নয় তো যে আব্বার সম্ভাব্য কথা সত্যি করে আমরা সবাই হারিয়ে যাবো। আব্বার ভাষায় যেটা পারিবারিক বিচ্ছেদ। তবে কি এমন কিছু হতে যাচ্ছে যার কারণে আমি বা আমার বোন আর কখনো আব্বা মাকে একসাথে পাবো না? আমরাও কি হারিয়ে যাবো অজানা কোথাও? আমরাও কি মারা যাবো? আমরা থেকে ভাবনাটা আমিতে চলে আসলো। তবে কি আমি আর কখনো আমার বোনকে দেখতে পাবো না। আমার চোখ পড়লো বোনের দিকে। মা বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বোনের চোখেও যেন আমাকে হারানোর ভয় দেখলাম। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো আমার থালায়।
লেখকের কথা
চলার পথে চোখের পলকে আমরা দেখে ফেলি সহস্রাধিক গল্প। জীবনসংগ্রামের ব্যস্ততার ফলে সেই গল্পগুলো ক্ষণিকেই বিস্মৃত হয়ে যায়। আর এই বিস্মৃতির সাথে সাথে আমরা ভুলে যাই সবকিছু্। চোখের পলকে দেখে ফেলা সহস্রাধিক গল্পের মধ্যে কিছু গল্পকে বাঁচার প্রয়াস করেছি এই গ্রন্থে। তাই পড়ার সময় কখনো কখনো অজান্তেই মনে হতে পারে ুএমনটা কি আমিও কখনো দেখেছিলাম কোথাও?” পাঠককে তাঁর সেই সব চোখের পলকে ঘটে যাওয়া গল্পে ফিরিয়ে নিতেই এ চেষ্টা। ক্ষণিকের জন্য পাঠককে কিছু পরিচিত গল্পের স্রোতে ভাসানোর চেষ্টাই এই গ্রন্থের মূল লক্ষ্য।
’৫২ প্রকাশনীকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ‘ওথেলো সিনড্রোম’কে পুনরায় জীবনদান করার জন্য।
| বইয়ের নাম | ওথেলো সিনড্রোম |
| লেখক | রানা মাসুদ (শব্দশিল্পী) |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Parapsychological Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।