'জলপাই রঙের দিনরাত'-২০০৭ সালের এক-এগারোর পটে লেখা। মধ্যবিত্ত একটি পরিবারের ভাঙা-গড়ার কাহিনি। সমতালে এগিয়েছে তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতিকদের ভাগ্যে যা ঘটেছিল, তা কিছুটা উঠে এসেছে গল্পের প্রয়োজনে। এটি মোটেও কোনো ইতিহাস নয়। একটি সময়কে ঘিরে লেখা উপন্যাস মাত্র। কাহিনির বর্ণনায় কল্পনা-জগতেও হাঁটতে হয়েছে। সাহিত্যে এই স্বাধীনতাটুকু তো থাকেই! তাই এই উপন্যাসের সঙ্গে সেই সময়ের ঘটন-অঘটন ও আলোচিত চরিত্রের হুবহু মিল খোঁজা অনর্থক। তবে কাহিনির পরতে পরতে দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিতে যতটুকু সম্ভব সতর্ক থাকা হয়েছে। এক-এগারোর পটে এর আগেও অনেক সাহিত্য বচনা করেছে। এটি সেই তালিকায় নাহন সংযোজন