জ্ঞানের পুনর্জাগরণ ও মেথডোলজি মূলত প্রফেসর ড. তাহসিন গড়নের একটি বক্তৃতার লেখা রূপ। গুরুত্বপূর্ণ এ বক্তৃতায় তিনি ইসলামী সভ্যতার জ্ঞানের শ্রেণিবিন্যাস, জ্ঞানের সংরক্ষণ, পাঠাভ্যাস, চিন্তার সমালোচনা ও ইসলামী সভ্যতার জ্ঞানের ধারাকে নতুনভাবে হাজির করেছেন। পাশাপাশি, জ্ঞানের পুনর্জাগরণ বলতে আমরা কী বুঝি এবং তা অর্জন করতে হলে কোন জায়গায় আমাদের দাঁড়াতে হবে—তাও তিনি চিহ্নিত করেছেন।
কেমব্রিজের ছোট্ট হলে এ দুটি একসাথে পাঠানো হয়েছে কয়েকজন মেধাবী তরুণের উপস্থিতিতে। ইসলামী সভ্যতার পুনর্জাগরণের অবস্থান ও প্রেক্ষাপটকে অনন্যভাবে তুলে ধরেছেন। একইসাথে প্রফেসর গড়নের দার্শনিক উপলব্ধি ও দীর্ঘদিনের তার ধ্যান-অভিজ্ঞতা এ গ্রন্থে নতুন একটি মাত্রা যুক্ত করেছে।