স্বপ্নের আয়তনটা বেশ ছোট হয়ে আসছে। ছোটখাটো স্বপ্ন নিয়ে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। যে ক'টা দিন বাঁচবো ঠিক হিমালয়ের মত মাথা উঁচু করেই বাঁচতে চাই। বাঁচার জন্য চাই স্বপ্ন এ স্বপ্নটাকে কিভাবে বড় করা যায় এ নিয়ে আনিস সাহেব তার গবেষণা চালিয়ে যাচ্ছেন। নাকের ডগায় নীল একটা চশমা ঝুলে আছে, ঠিক ঘুমানোর আগে চশমাটা তিনি খুলে রাখেন। দীর্ঘদিনের অভ্যাস। চোখে মুখে ক্লান্তির ছাপ। বড্ড ঘুম পাচ্ছে তার। মন ও মগজের কোষে ঝিম মেরে আছে অনেকক্ষণ। ঘুমের ঘোরে এখন স্বপ্ন দেখার পালা। ঘন কুয়াশা আবছা অন্ধকার ভেদ করে সাদা ফিনফিনে কাপড়ে একটা মধ্যবয়সী নারীর কণ্ঠ ভেসে আসছে।
আনিস তুমি। কি সত্যিই ঘুমিয়ে পড়েছো?
না, মগ্নচৈতন্যে ধ্যানমগ্ন আছি।
এসব ফালতু কাজ বাদ দাও।