কুয়াশাস্নাত ভোর।
চারদিকে শীতের হাওয়ার ঢেউয়ের সাথে ঢেউ খেলে চলেছে শিশিরের কণা। লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে থাকা উদীয়মান আকাশের প্রতিনিধি মাঝে মাঝে উঁকি দিচ্ছে, ঠিক লজ্জায় লাল হওয়া নববধূর মতো করে। সূর্যালোকের জীয়ন্ড পিপাসাকে ম- ান করে দিয়েছে শুভ্র পানির কণাগুলো। হঠাৎ করে একটি শালিক পাখি শীতার্ত পাখায় ভর করে এসে তরুণের কাছের জানালায় বসলো।
তরুণ আনমনা মনে বসে আছে। শালিক পাখিটির দিকে নজর পড়তেই সে অপলক দৃষ্টিতে দেখতে লাগল। এরই মধ্যে রেল স্টেশনের মাইকে ঘোষণা হতে লাগল-রাজশাহী হতে খুলনাগামী ট্রেন আর অল্প কিছুক্ষণের মধ্যে রওনা দেবে...।