"জুরানপুরের গল্প" বইয়ের ফ্ল্যাপে লেখা:
বাংলা সাহিত্যের শক্তিমান কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় দৈনিক যুগান্তরের সাথে ৩ নভেম্বর ২০০০-এ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সাহিত্য রসের ব্যাপার। তাত্ত্বিক বিচারে দেখা যাবে অনেক বইয়ের মধ্যে অনেক বড় বড় কথা আছে। কিন্তু শেষপর্যন্ত রসের সৃষ্টি হলাে না বলে তার পাঠযােগ্যতা থাকে না এবং একসময় তা হারিয়ে যায়। কাজেই সাহিত্যের শেষ কথা হচ্ছে রসের সৃষ্টি'।