বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
সম্পূর্ণ নতুন এক জ্যাকপটে জীবনদা এবার কি বড় চমক রেখেছে তার অনুসারিদের জন্যে। এই অগ্নিপথের মহাপুরুষ আবারও হলুদ আলপনা ছিটিয়ে কি জুয়া খেলবে তাঁর আপন খেয়ালি ভগবানের সাথে।
তার মুগ্ধ অনুসারিরা কী পুনরায় বিমুগ্ধ চিত্তে জীবনদা নামের এই সত্য মহাপুরুষের হলদে জুয়ায় আচ্ছন্ন হতে চলেছে। নাকি হারিয়ে যাবে শুদ্ধ ভাবনার মায়াবি স্বপ্নের অচিন জগতের ইন্দ্রজালে।
প্রকৃতির সবগুলো রঙের মাঝে শুধু হলুদ রঙটা আবারও প্রকট ও প্রগাঢ় হতে শুরু করেছে। জোছনা আর শ্রাবণ জলে ভেজা গাঢ় হলুদ চাদরে ঢাকা এই জনম জুয়াড়ির জন্য জীবন উৎসর্গ করতে বদ্ধপরিকর একদল তরুণ জুয়াড়ি। সত্য জুয়াড়ির এই জলছাপ ছাপ্পান্ন হাজারের এই অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ছাপিয়ে এখন ধরিত্রীর সমস্ত মানচিত্রকেই প্রগাঢ় হলুদ আবরণে রাঙিয়ে দিয়ে যায়। যে মানচিত্রে দেশ বিভক্তি করা কোন সীমারেখা নেই। এক পৃথিবী। এক রঙ। একমাত্র জুয়াড়ি ভগবান। আর কেউ নেই: কিছু নেই।