এ কবিতা ছাদ; এ কবিতা হার্বারের নতুন সারেং, বরফকলের নিচে সাম্পানের গুড়া, পতেঙ্গার ঊরু-খোলা খেয়াল তামাশা..... এ কবিতা যুগল ট্রেনের ইচ্ছেকাঁটা, এ কবিতা ঢোলের কাঠিতে নাচা বর্ষা, স্বপ্নঘোরে টং-ভাঙা কিস্তির হিশেব, সিঁড়ির হাতলে জংধরা ঐরাবত... এ কবিতা লেজতোলা পায়রার খোপ, এ কবিতা লেবু-জিনে যৌথ ইস্তাহার, পাতালে-পাথরে মেলামেশা বারোয়ারি, কাশবনে নামা দিদির প্রথম চাঁদ.... এ কবিতা কবিরাজ বিল্ডিংয়ের ছাদ।
| বইয়ের নাম | কবিরাজ বিল্ডিংয়ের ছাদ |
| লেখক | হাবীবুল্লাহ সিরাজী |
| প্রকাশনী | অ্যাডর্ন পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 56 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।