হে ঘাতক 'না'
বৃক্ষ কোনোদিন পত্রহীন হতে পারে?-এই একটি মাত্র জিজ্ঞাসার ঝড়ে ঝরে পড়ছে মননের বৃক্ষশাখা থেকে অসংখ্য সবুজপাতা। ও আমার নিসর্গ-কোমল মানবী! রৌদ্র থেকে তুমি পৃথক করে দিয়েছো সূর্যকে! নদী থেকে জল! তুমুল নৈরাশ্যের ঝোড়ো বাতাসের উন্মাদনায় ভাঙছে এখন সুসজ্জিত স্বপ্নের পৃথিবী।