– তোমার প্রেমের সাগরে ডুবে যেতে চাই।
আমার সাগরে প্রেম নেই।
– কেন?
প্রেম হইলো কলঙ্ক আর সাগরের বুকে কলঙ্কের জায়গা নেই।
– তাহলে ভালোবাসো আমায়, প্রেম না দিলে।
আমার হৃদয়ে ভালোবাসা নেই।
– কেন?
ভালোবাসা মানে হৃদয়ের আত্মাকে হত্যা করা।
তাহলে মায়া?
– মায়া?
হ্যাঁ মায়া।
– কার জন্য মায়া?
কার জন্য মানে, তোমার জন্য!
– আমার জন্য, কিন্তু কেন?
প্রেম চেয়েছি, প্রেম দিলে না। ভালোবাসা চাইলাম, তাও দিলে না।
তাহলে মায়ায় জড়াতে নিষেধ কেন করছ?
– আমি নিষেধ করিনি, আমার মায়ায় জড়ানোর আগে কাফনের কাফন তোমার শরীরে জড়িয়ে নাও কারণ ধীরে ধীরে মরার থেকে একবারে মরে যাওয়া ভালো।
মায়া হইলো মরণ।
| বইয়ের নাম | কাব্য কথা |
| লেখক | অন্তর পারভেজ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | বাংলা কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।