সুপ্রিয় পাঠক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তা-আলার। যিনি আমাকে “বর্ণের বোমা” যৌথ কাব্যগ্রন্থটি এত সুন্দর করে সম্পাদনা করার তৌফিক দান করেছেন, আমিন! কবি সাহিত্যিকরা কোনো বারুদ বোমা অস্ত্রে সৈনিক নয়, কলমের সৈনিক পরিচয়।
তারা কলমে, বর্ণের শব্দবোমায় সাহিত্য গড়ার কারিগর। তাদের নির্মিত শব্দবোমা সাহিত্য সমাজের অসংগতি অনাচার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে, ভেঙ্গে করে চুরমার, তাই জাতি অমর করে, শ্রদ্ধা ভরে, স্মরণ করে। তাই কতিপয় নবীন-প্রবীণ কলম সৈনিকের নির্মিত “কাব্যে বর্ণের বোমা” কাব্য নিয়ে আমি এস কে মহাসিন আলী সাহিত্য বীর আমার সম্পাদনায় যৌথ কাব্য “কাব্যে বর্ণের বোমা” কাব্যগ্রন্থটি আপনাদের দোর-গোড়ায় পৌঁছাতে হাজির হলাম। কাব্য খানা শুদ্ধ ও সুমন্ডিত করে যথাসাধ্য মতে জ্ঞান সমুদ্রের কিনারায় পৌঁছাতে চেষ্টা করেছি। কিন্তু আমি একজন অতি সামান্য মানুষ। আর মানুষ মাত্রই ভুল হয়, ভুল হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয়।
কেউই ভুলের উর্ধ্বে নয়। বইটিতে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে, সকলের কাছে ক্ষমাপ্রাথী। সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সম্মানিত বিজ্ঞ জ্ঞানী-গুণী লেখক/লেখিকা কবিদের অত্যান্ত সুন্দর সুনিপুণ সৌন্দর্যমন্ডিত শব্দশৈলীর আসাধারণ চমকপ্রদ দেশপ্রেম ও প্রতিবাদ মূলক লেখা দ্বারা “কাব্যে বর্ণের বোমা” কাব্যগ্রন্থখানা সুন্দর ও সুনিপুণভাবে নির্মিত হওয়ায়, সকে লর মাঝে উপহার দিতে পেরে আমি আপ্লুত আনন্দিত ও গর্বিত। সকলের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা।