হারুকি মুরাকামি একজন তুমুল জনপ্রিয় জাপানি লেখক। তাঁর সব কয়টি বই জাপান এবং বিশ্বজুড়ে বেস্ট সেলারের মর্যাদা পেয়েছে। পঞ্চাশটির বেশি ভাষায় তাঁর লেখা অনূদিত হয়েছে।
পেয়েছে অসংখ্য পুরস্কার, যার মধ্যে-ওয়ার্ল্ড ফ্যান্টাসি অ্যাওয়ার্ড, জেরুজালেম অ্যাওয়ার্ড ফ্রাঙ্ক ও কনর শর্ট স্টোরি অ্যাওয়ার্ড, ফ্রাঙ্ক কাফকা অ্যাওয়ার্ড ইত্যাদি অন্যতম।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে-নরওয়েজিয়ান উড, কাফকা অন দ্য শোর, ওয়ান কিউ এইট ফোর, আ ওয়াইল্ড শিপ চেইজ, আফটার ডার্ক ইত্যাদি। ইংরেজি সাহিত্যের বেশকিছু বই তিনি জাপানি ভাষায় অনুবাদ করেছেন। ক্লাসিক্যাল ও জ্যাজ মিউজিকে তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। লেখনীতেও সে ছাপ স্পষ্ট। তাঁর সংগ্রহে রয়েছে ৬০০০-এরও বেশি মিউজিক রেকর্ডস। প্রিন্সটন ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় মুরাকামিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। ২০১৫ সালে টাইম ম্যাগাজিন তাঁকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের একজন হিসেবে তালিকাভুক্ত করে।
| বইয়ের নাম | কাফকা অন দ্য শোর-২ |
| লেখক | হারুকি মুরাকামি |
| প্রকাশনী | প্রতীক প্রকাশনা সংস্থা |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Translated Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।