কলাবাগানের রাস্তায় যানজট বেশি। দিনের শুরুতেই স্কুল কলেজ অফিসের সময় হলে যানজট বেড়ে যায় কয়েকগুণ। গ্রিনরোডের দু পাশ জুড়ে রেস্তোরাঁ, মেডিকেল কলেজ, ডাক্তারের চেম্বার, ক্লিনিক গড়ে ওঠে তরতর করে, ফুটপাথগুলো চলে যায় স্বল্প পুঁজির ছোট ছোট হকারদের দখলে, মানুষ হাঁটার কোনো পথ পায় না। মানুষ হাঁটতে পারে না। বর্ষাকালে হাঁটু পানি ঠেলে বাজার দোকানপাট করতে হয়, চল্লিশ টাকার রিকশা ভাড়া হয়ে যায় আশি টাকা।
সকালবেলা গৃহিণীরা রান্না করতে গেলে দেখে চুলোয় গ্যাস নেই। ই। এ এসব পরিবারের গ্যাসের সিলিন্ডার কেনার সামর্থ্য নেই, কেরোসিন কিনবে বাজেটে কুলোয় না। কাঠের জ্বালানির চুলোও চলে না কোনো বাড়িতে। যাদের হোটেলের খাবার কিনে খাবার টাকা নেই সেসব ঘরের ছেলে-মেয়েরা নাস্তা না খেয়েই স্কুলে চলে যায়।