চাঁদপুর শহর থেকে কয়েকটি কষ্টিপাথরের কালোমূর্তি চুরি করে দুর্বৃত্তরা আশ্রয় নেয় রাজধানীর এক আবাসিক হোটেলে। গোয়েন্দা ইন্সপেক্টর মি. হারিস চৌধুরী খুঁজে পান খুনের সাথে মূর্তিচুরির যোগসূত্র। পাচারকারীদের কাছ থেকে পুরাকীর্তি উদ্ধারের শ্বাসরুদ্ধকর এক কাহিনী আবর্তিত হয়েছে কালোমূর্তি রহস্য-কে ঘিরে।