নাহিদ ফরেন থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে ফেরার পর সিলেটে একটা ইন্ডাস্ট্রিতে দু'বছর হলো চাকরি করছে। এখানে একটা বাংলো টাইপের বাড়ি ভাড়া নিয়ে আছে। দুই বেড, একটা বাথ ও কিচেন রুম এবং বেশ খানিকটা উঠোনসহ পাঁচিলঘেরা ছিমছাম বাড়ি। কাদুর বাপ নামে একজন আধা বয়সী লোককে রান্নাবান্না, বাজার-হাট ও ঘর-দোর পরিষ্কার করার জন্য রেখেছে। কাদুর বাপ সিলেটেরই লোক।
ইন্ডাস্ট্রিতে বদলিতে কুলির কাজ করত। মাসের মধ্যে পনেরো-ষোলো দিন কাজ না পেলেও প্রতিদিন গেটের কাছে অপেক্ষা করত। তার একটাই ছেলে, নাম কাদু। তাই তাকে সবাই কাদুর বাপ বলে ডাকে। কাদু বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে। কাদুর বাপের কষ্ট দেখে নাহিদ তাকে নিজের কাছে রেখেছে। লোকটা খুব সৎ ও কর্মঠ। নাহিদের বাসার সব কাজকর্ম করার সাথে সাথে গার্জেনের মতো তার ভালো মন্দও লক্ষ্য রাখে।