বিষয়ের বৈচিত্র্য, পরিকল্পনার অভিনবত্ব, জীবনভাবনার গভীরত্ব, সর্বোপরি প্রকাশভঙ্গির নতুনত্বে ‘কমলাকান্ত’ বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অনন্য কীর্তি হিসেবে মর্যাদার যোগ্য। বিশেষত, কত লঘু চালে কত গুরুতর বিষয় উপস্থাপন করা যেতে পারে ‘কমলাকান্ত’ তার একক দৃষ্টান্ত। উচ্চহাস্যের অন্তরালে নীরব বেদনার অশ্রুপাত ঘটে যায়, ব্যঙ্গবিদ্রূপের বাণ ছুড়ে বঙ্কিম নিজেই বেদনাবিদ্ধ হন। স্বীকার করতেই হবে, ‘কমলাকান্ত’-এ আমরা বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় ব্যক্তিত্বকে নানাভাবে আবিষ্কার করতে পারি।
| বইয়ের নাম | কমলাকান্তের দপ্তর |
| লেখক | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
| প্রকাশনী | অবসর প্রকাশনা সংস্থা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 112 |
| সংস্করণ | ৩য় মুদ্রণ |
| বিভাগ | Humor Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।