শরৎ মানেই শুভ্রতার স্বপ্ন, নির্মলতার আহ্বান। নীল আকাশের বুকে ভেসে থাকা সাদা মেঘ আর কাশফুলের দোলার মতোই আমাদের শিশুদের মন হোক পবিত্র, সুন্দর ও আলোকিত- এই প্রত্যাশা নিয়েই প্রকাশিত হলো প্রিয় কানামাছির শরৎ সংখ্যা।
আজকের শিশুই আগামী দিনের বাংলাদেশ। তাদের কোমল হৃদয়ে যদি সত্য, সুন্দর, ন্যায় ও মানবতার বীজ বোনা যায়, তবে একদিন তারাই গড়ে তুলবে স্বপ্নের দেশ। তাই শুধু ভালো ছাত্র নয়, আমাদের সন্তানরা হোক ভালো মানুষ- নৈতিকতায় দৃঢ়, মানবিকতায় উজ্জ্বল এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ।
মোবাইলের উজ্জ্বল পর্দা যেন কেড়ে না নেয় বইয়ের পাতার সেই অনন্য আনন্দ। গল্পের ভেতর তারা খুঁজে পাক নতুন পৃথিবী, কবিতায় আবিষ্কার করুক স্বপ্ন, ছড়ায় ফুটে উঠুক হাসি আর বইয়ের পাতায় জেগে উঠুক তাদের কল্পনার ডানা।
শরতের এই স্নিগ্ধ প্রভাতে কানামাছির আন্তরিক আহ্বান- এসো বন্ধুরা, একটু মোবাইল থেকে দূরে সরে বইয়ের কাছে ফিরি। জ্ঞান, সাহিত্য, মানবতা ও দেশপ্রেমের আলোয় নিজেদের গড়ে তুলি।
আমাদের শিশুরা আলোকিত হলেই আলোকিত হবে আগামী বাংলাদেশ।
| বইয়ের নাম | কানামাছি : সেপ্টেম্বর-অক্টোবর ২০২৬ |
| লেখক | কানামাছি সম্পাদনা পরিষদ |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Magazine |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।