প্রতিভা প্রকাশের সাহিত্যচর্চার অন্যতম নিয়মিত আয়োজন ‘প্রতিভা প্রকাশ সাহিত্য পত্রিকা’। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বহুমাত্রিক বিকাশে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে ঋতুভিত্তিক এই পত্রিকার যাত্রা শুরু হয়েছে। কবিতা, গল্প, প্রবন্ধ, বই আলোচনা, অনুবাদ, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি, সাহিত্য-সমালোচনা ও সৃজনশীল নানা ধারার লেখার মাধ্যমে নবীন ও প্রবীণ লেখকদের জন্য একটি উন্মুক্ত সাহিত্যভুবন নির্মাণের চেষ্টা করে চলেছে প্রতিভা প্রকাশ।
বাংলা বর্ষপঞ্জির ছয় ঋতুকে কেন্দ্র করে নিয়মিত প্রকাশের পরিকল্পনা নিয়ে প্রকাশিত হচ্ছে ‘প্রতিভা প্রকাশ সাহিত্য পত্রিকা’। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ‘গ্রীষ্ম ১৪৩৩’, ‘বর্ষা ১৪৩৩’, ‘শরৎ ১৪৩৩’ ও বিশেষ একটি সংখ্যা। প্রতিটি সংখ্যায় দেশ-বিদেশের বিপুলসংখ্যক লেখকের অংশগ্রহণ পত্রিকাটিকে একটি প্রাণবন্ত সাহিত্য-সংকলনে পরিণত করেছে।
প্রতিভা প্রকাশ সবসময়ই নতুন, সম্ভাবনাময় ও মননশীল লেখকদের মূল্যায়নে বিশ্বাসী। প্রতিটি সংখ্যার জন্য লেখা আহ্বান প্রকাশের পর পত্রিকার নির্ধারিত ই-মেইলে অসংখ্য লেখা জমা পড়ে। সেখান থেকে সম্পাদকীয় বিবেচনা ও নির্ধারিত নীতিমালার আলোকে প্রতিটি সংখ্যায় প্রায় ২০০ জন লেখকের লেখা নির্বাচন করা হয়। আমরা চেষ্টা করি যত বেশি সংখ্যক লেখককে অংশগ্রহণের সুযোগ দেওয়া যায়। তবে নির্ধারিত শব্দসীমা অতিক্রম করা বা নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর পাঠানো লেখা অনিচ্ছাসত্ত্বেও নির্বাচনের বাইরে রাখতে হয়।
এই পত্রিকার অন্যতম বৈশিষ্ট্য হলো- সাহিত্যকে যত বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই প্রয়াস। সে কারণেই প্রকাশিত সংখ্যাগুলোর সম্পূর্ণ কনটেন্ট পর্যায়ক্রমে ফেসবুকে প্রকাশ করা হয় এবং পত্রিকা সংগ্রহের কোনো বাধ্যবাধকতা নেই। তবে যাঁরা স্মারক হিসেবে কিংবা ব্যক্তিগত সংগ্রহে রাখতে আগ্রহী, তাঁরা বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করে কুরিয়ার সার্ভিসের সাহায্যে মুদ্রিত কপি সংগ্রহ করতে পারেন।
সাহিত্য কেবল লেখকের নয়, পাঠকেরও। নতুন চিন্তা, নতুন ভাষা ও নতুন সম্ভাবনার সন্ধানে প্রতিভা প্রকাশ সাহিত্য পত্রিকার এই যাত্রায় লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করার এই সম্মিলিত প্রয়াসে আপনাকেও স্বাগত।
| বইয়ের নাম | প্রতিভা প্রকাশ সাহিত্য পত্রিকা : সেপ্টেম্বর ২০২৬ |
| লেখক | প্রতিভা প্রকাশ সম্পাদনা পরিষদ |
| প্রকাশনী | প্রতিভা প্রকাশ |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Magazine |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।