ভালোবাসাটা মানুষের একপ্রকার অন্তরতম দুর্বলতা। সে দুর্বলতা যখন কোনো নারী-পুরুষকে ছুঁয়ে যায় তখন তার নাম হয় অসুখ। লোকে একে প্রণয়ের অসুখ বলে। ধীরে ধীরে একসময় তা অনিরাময় অসুখে পরিণত হয়, যা ছোঁয়াচে। মনের অজান্তে সে অসুখ প্রেমিক-প্রেমিকার এক দেহ হতে অন্য দেহে ছড়িয়ে পড়ে। কখনো এ অসুখ বেদনায় তিক্ত করে দেয় পুরো হৃদয়কে। কখনো বাঁচার স্বপ্ন দেখায়। কখনো ধাবিত করে মৃত্যুর মতো ধ্রব সত্যের দিকে। সুখ-স্বপ্নজাগানিয়া এ অদ্ভুত অসুখটি কখনো হাসায়; কখনো কাঁদায়।