সাংবাদিক, আইনজীবী রনেন্দ্র তালুকদার পিংকু মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার সময় কাঁকনবিবির খোঁজ পান। এরপর তুলে আনেন একে একে মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্ব গাঁথা ও মুক্তিযুদ্ধ পরবর্তী তাঁর কষ্টকর জীবন সংগ্রাম। খাসিয়া নারী 'কাঁতেক নিয়তা' থেকে বীর প্রতীক কাঁকনবিবি হয়ে ওঠার কাহিনী সংক্ষেপ এই বইটি।