জৈব রসায়ন বিষয়টি রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ যা রসায়নশাস্ত্রের বিস্তৃত জায়গাজুড়ে রয়েছে। জৈব রসায়ন হলো কার্বনভিত্তিক যৌগ এবং তাদের মিথস্ক্রিয়াগুলোর অধ্যয়ন। মাধ্যমিকে অল্প বিস্তর পরিচিত হলেও জৈব রসায়ন বিশদভাবে পড়ার প্রয়োজন হয় একাদশ-দ্বাদশ শ্রেণিতে। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীর মনে বিষয়টি নিয়ে ভীতি রয়েছে। আমি মনে করি সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করা গেলে অনেক জটিল বিষয়ও শিখতে আনন্দ পাওয়া যায়। আমি বইয়ে এমনভাবে জৈব রসায়নকে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে এর মূল সৌন্দর্য ফুটে ওঠে এবং জৈব রসায়নের প্রকৃত মজাটা যেন সবাই টের পায়।