প্রেম এ উপন্যাসের মূল বিষয়। নিতাই ঠাকুরঝিকে মনে মনে ভীষণ ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। করবেই বা কীভাবে, ঠাকুরঝি যে অন্যের ঘরণী! দুধ বেচতে তাদের বাড়ি (রেলস্টেশনে) আসে। একদিন রাজা ঠাকুরঝিকে কালো-কুচ্ছিত বলে বকাঝকা করলে নিতাই তার রাগ ভাঙায় সবার অগোচরে এই বলে, “কালো যদি মন্দ হবে কেশ পাকিলে কাঁদ কেনে?” অন্য একদিন ঠাকুরঝির এলো-খোঁপায় কৃষ্ণচূড়া ফুল দেখে অসমাপ্ত কলিটি পূর্ণ করে নিতাই এই বলে, “কালো কেশে রাঙা কুসুম হেরেছ কি নয়নে?” ভালবাসা আর ভয় একসাথে একাকার হয়ে যায় এভাবে কখনো, “চাঁদ দেখে কলঙ্ক হবে বলে কে দেখে না চাঁদ? তার চেয়ে চোখ..