রাতের নির্জনতায় ¯পষ্ট ভেসে আসে গান- ‘জোছনার রাতি, পিছু টানে স্মৃতি ...।’ স্মৃতির টানেই আমরা চলে এসেছি, স্মৃতির টান থেকে মুক্ত হয়ে নতুন পথে হাঁটব বলে। স্মৃতি আমাদের নিয়ে খেলছে নাকি আমরা স্মৃতি নিয়ে খেলছি, একটা প্রশ্ন হয়ে এখনো তাড়াচ্ছে। আমার মনে এই ইচ্ছেটা থেকে যায়, কোন একদিন এই পৃথিবীর পথে প্রিয়াকে নিয়ে ফিরে আসব, সেদিন এমনি চন্দ্রিমা রাতে হাতের মুঠোয় ওর হাতটা ধরে থেকে হাঁটব আদিগন্ত মেঠো পথ ধরে।