এ কে বাবা? মুস্তাফা সাহেব বললেন, আমি চিনি না। ছবি অবাক হল, চেন না? না। তোমার সঙ্গে আসেনি? না। আমার যে মনে হল তোমার সঙ্গে এসেছে। ঠিক সঙ্গে নয়, পিছু পিছু এসেছে। কোত্থেকে? কমলাপুর স্টেশনে খালেদের সঙ্গে দেখা হওয়ার পর থেকে এ পর্যন্ত যা যা ঘটেছে সবই মেয়েকে খুলে বললেন মুস্তাফা সাহেব। শুনে ছবি একেবারে হতভম্ব হয়ে গেল। তখন থেকে কোনো কথা বলছিল না?