তোশিকাযু কাওয়াগুচির বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী টাইম-ট্রাভেল নির্ভর কল্পকাহিনির সমাহার নিয়ে ‘কফিশপ সিরিজ’। টোকিওর এক ছোট্ট, রহস্যময় ক্যাফে—যেখানে এক কাপ গরম কফি শেষ হওয়ার আগেই অতীতে ফিরে যাওয়ার এক অদ্ভুত সুযোগ মেলে। তবে সময়ের এই যাত্রায় রয়েছে কিছু বাঁধাধরা নিয়ম: আপনি অতীত বদলাতে পারবেন না, কিন্তু বদলাতে পারবেন আপনার বর্তমান আর দৃষ্টিভঙ্গি। ভালোবাসার মানুষের কাছে মনের অনুক্ত কথা পৌঁছে দেওয়া, হারানো কোনো স্মৃতিকে আবার ছুঁয়ে দেখা, কিংবা কোনো প্রিয়জনকে বিদায় জানানোর সুযোগ নিয়ে লেখা এই সিরিজের প্রতিটি গল্প গভীর আবেগ আর হৃদয়স্পর্শী অনুভূতির মিশ্রণ।