"খান্নাছ" বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: ফয়সাল পেশায় একজন সাংবাদিক। গণি মিয়া যেমন অতি সামান্য বর্গাচাষী। মতি খা যেমন একজন অতি সাধারণ গরুগাড়ি চালক। কুবের যেমন অতি নগণ্য নায়ের মাঝি। ঢাকা শহরের রাস্তাঘাটে, অলিতে গলিতে ভাইরাস ব্যাক্টেরিয়ার মতাে কিলবিল করা আদম সন্তানগুলাের মধ্যে রহিম, করিম, বেলায়েত, সাফায়েত, টুটুল, বকুল যেমন শুধুই জনতা— আমজনতা। ফয়সালও তেমনি অতি সামান্য, অতিসাধারণ, অতি নগণ্য শুধুই একজন সাংবাদিক— আমসাংবাদিক। কিন্তু খােরা পাগলনী নামের এক পাগলীর মৃত্যুরহস্য উদঘাটনের অভিজ্ঞতা তাকে নিয়ে যায় এমন এক মানবীয় উচ্চতায় যার অসামান্য বর্ণনা ‘খান্নাছ’।
পাশাপাশি আমাদের চলমান অস্থির সময়, সময়ের মানুষ ও রাজনীতিকে ঘিরে আবর্তিত এক রুদ্ধশ্বাস কাহিনী এই উপন্যাস।