বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
কান্তার চোখে পানি। কিন্তু সে পানি মুছার চেষ্টা করছে না। ঝরে পড়ুক। মনের কষ্ট চোখ দিয়ে ঝরে পড়ুক। আর কেউ এই মূহুর্তে এলে অন্ধকারে চোখের পানি দেখতে পাবে না। আজ সে কান্নার জন্য স্বাধীন। দুঃখ বিলাস করার জন্য মুক্ত। প্রকৃতির বড্ড জটিল নিয়ম। জীবনের মধ্যে দুঃখ কষ্ট দিয়ে রেখেছে। অথচ এই দুটি শব্দ কেউ কামনা করে না। এড়িয়ে চলতে চায়। কিন্তু শব্দ দুটি বার বার ফিরে আসে।