‘কী রে, খাচ্ছিস না কেন এখন? তর সইছিল না তো একটু আগে!’
একবার মুখে নিয়েই টুকু চোখ বন্ধ করে ফেলে! চোখমুখ বিকৃত করে বলে, ‘কী চুকা তুলিবু! এগুলা খায় কেমনে?’
টুকুর কাণ্ড দেখে হাসি পাচ্ছে তুলির। বলছে টক, কিন্তু বলা শেষ হতেই আরেক খাবলা বসিয়েছে।
‘থাক, তোর আর খেতে হবে না তাহলে। খুব টক যে! আমিই খাই, তুই তাকিয়ে তাকিয়ে দেখ।’
টুকুর মুখ ছোট হয়ে যায় এটা শুনেই। সেই মুখ দেখার মতো। আম ছালা দুটোই হারালে মুখখানা যেমন হয়, তেমন। অনেক চেষ্টা করেও তুলি হাসি চাপিয়ে রাখতে পারল না। খিলখিল করে হেসে বলল ‘খা রে বুদ্ধু, খা...’