সেলুলার অফ করে দিলাম। মা'র সাথে এখন কথা বলতে মন চাচ্ছে না। আর কথা বলেই বা কি লাভ! বুড়ি শুধু ঘ্যান ঘ্যান করবে। বাড়ি আসবো কবে তা জানতে চাই। কলিম চাচা এক ছেলের খোঁজ এনেছে। ছেলেটার এটা আছে সেটা আছে।
হেনতেন বলতেই থাকবে। আমাকে দেখতে চাচ্ছে। পছন্দ হলেই কথা পাকা হবে। কথা গুলো ভাবতে ভাবতে একটা নিঃশ্বাস বেরিয়ে এলো আমার। একটা ঘর, একটা মানুষ। সাজানো গোছানো ছোট সংসার। এগুলো এখন স্বপ্ন। বাস্তবতা হলো ভিন্ন। বাস্তবে কে আমি? মিলা, নিলা, ছন্দা, রত্না নাকি লিজা। আমার নাম কোনটা?