by মোশতাক আহমেদ
লালপুর গ্রামে শিক্ষাসফরে এসেছে শিশির। এসেই জানতে পারল জব্বার মামা নিখোঁজ। তার খোঁজে তার পালিত ভাগ্নে বাবুল পাগলপ্রায়। জব্বার মামাকে খুঁজতে গিয়ে শিশির জানতে পারল খুলি বাবার কথা। খুলি বাবার ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। থাকে টিলার উপর, সারিয়ে ফেলতে পারে যে কোনো অসুখ। খুলি বাবার ঐশ্বরিক ক্ষমতার উৎস জানার জন্য মরিয়া হয়ে ওঠে শিশির। তার সাথে এসে যোগ দেয় লেলিন। দুজন নামে গোপন অভিযানে। একসময় বুঝতে পারে রহস্যময় কিছু মানুষ আসে খুলি বাবার টিলায়। তারা রাতের অন্ধকারে আসে আবার রাতেই চলে যায়। এই মানুষগুলো খুব ভয়ংকর। কারণ তাদের কাছে অস্ত্র থাকে। কারা এরা? রহস্য উন্মোচন করতে গিয়ে শিশির-লেলিন আটক হয় রহস্যময় মানুষগুলোর কাছে। তারা সিদ্ধান্ত নেয় হত্যা করবে শিশির আর লেলিনকে। বস্তায় ভরে নিক্ষেপ করে খালের পানিতে। কেউ নেই তাদের বাঁচানোর। শেষ পর্যন্ত কী বাঁচতে পেরেছিল শিশিলিনের ক্ষুদে দুই সদস্য? আর কী ছিল খুলি বাবার ঐশ্বরিক ক্ষমতার উৎস? আর কেনই বা নিখোঁজ হয়েছিল জব্বার মামা?
| বইয়ের নাম | খুলি বাবা (শিশিলিন কিশোর গোয়েন্দা শিরিজ) |
| লেখক | মোশতাক আহমেদ |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 120 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Shishu Kishor: Rhsj, Goয়Enda, Bhoutik, Thrilar O Ojadbhenchar |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।