"মহাবিপদে পাঁচ গোয়েন্দা" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
পল্লবীর সাতানব্বই নম্বর রােডের চারশ তিন নম্বর প্লটে যে ছয়তলা বিল্ডিংটা আছে, তার পাঁচতলার বাম দিকের ফ্ল্যাটে একটা খুন হবে-ঠিক সাড়ে তিন ঘণ্টা পর!
ডিটেকটিভ ফাইভের মেইলটা খুলেই চমকে উঠল তৌশি। মেইলটা কখন পাঠানাে হয়েছে সেটা দেখে নিল সে দ্রুত। এক ঘণ্টা পঞ্চাশ মিনিট আগে। একটা হিসেব করে ফেলল সে আরাে দ্রুত-খুন হওয়ার আর এক ঘণ্টা চল্লিশ মিনিট বাকি।
কপাল কুঁচকে ফেলল তৌশি।
মেইলটা আবার পড়তে শুরু করল সে। আরাে তিন মিনিট চলে গেল এতে। বাকি মেইলগুলাে না পড়ে দ্রুত কম্পিউটারটা বন্ধ করে ফোন করল ডিটেকটিভ ফাইভের অন্য চার সদস্যকে-রাফিন, অর্চি, সাবাব আর জুহামকে।
এই খুনটা ঠেকাতে গিয়েই তারা পড়ে গেল বিপদে।
তারপর মহাবিপদে!