এটি চার গোয়েন্দা সিরিজের তৃতীয় বই। সিরিজের প্রথম বই ‘রেজা স্যার ও চার গোয়েন্দা’—অপহরণ ও হত্যা মামলায় গ্রেফতার হন রেজা স্যার। তাঁর চার ছাত্র গোয়েন্দা হয়ে খুনিকে খুঁজে বের করে স্যারকে মুক্ত করে আনে। এরপর রেজা স্যার শুরু করেন গোয়েন্দা স্কুল। সিরিজের দ্বিতীয় বই ‘শুভসংঘ’—লাশ চুরি ও কঙ্কাল বাড়ির কাহিনী। এরপর কিডন্যাপ হলো রেজা স্যারের চার গোয়েন্দা। কারা কিডন্যাপ করল চার গোয়েন্দাকে? স্যার নিজেই গোয়েন্দা হয়ে মাঠে নামলেন তাদের উদ্ধার করতে। রেজা স্যার কি পারবেন চার গোয়েন্দাকে উদ্ধার করতে? নাকি জাঙ্গু বাহিনী ধরে ফেলবে তাকে। তাহলে রেজা স্যার ও চার গোয়েন্দা কীভাবে মুক্ত হবে?
| বইয়ের নাম | কিডন্যাপ হলো চার গোয়েন্দা |
| লেখক | শামস সাইদ |
| প্রকাশনী | দ্যু প্রকাশন |
| আইএসবিএন | 9789841234511 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 200 |
| সংস্করণ | 1st |
| বিভাগ | Shishu Kishor: Rhsj, Goয়Enda, Bhoutik, Thrilar O Ojadbhenchar |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।