এ গল্পের পটভূমি ফরাসি বিপ্লব। আঠারো বছর বাস্তিল কারাগারে বন্দিদশা কাটিয়ে মুক্তি পেয়েছেন ড. আলেকজান্ডার ম্যানেট। তাঁর মেয়ে লুসি বিয়ে করেছে লন্ডনে বসবাসকারী এক ফরাসি অভিজাত চার্লস ডারনেকে। ঘনিষ্ঠ এক ব্যক্তিকে সাহায্য করার জন্য প্যারিসে পা রেখেই গ্রেফতার হলো ডারনে। শত্রুরা চায় গিলোটিনে তাঁর শিরশ্চেদ করতে। হাজার চেষ্টা করেও ডারনে কাউকে বোঝাতে পারছে না, সে নিষ্পাপ। এমন সময় এগিয়ে এলো সিডনি কার্টন নামে অকুতোভয় এক শুভাকাঙ্ক্ষী। শেষমেশ পারবে কি সে ডারনের জীবন রক্ষা করতে? নাকি বিপ্লবের আগুনে জ্বলেপুড়ে মরবে নিরীহ কয়েকটি প্রাণ?
| বইয়ের নাম | ক্লাসিক কমিকস ৮: আ টেল অব টু সিটিজ |
| লেখক | চার্লস ডিকেন্স |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| আইএসবিএন | 9789842952180 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 52 |
| সংস্করণ | 1st Published, 2026 |
| বিভাগ | কমিকস, নকশা ও ছবির গল্প |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।