একের পর এক হারিয়ে যাচ্ছে শিশু। কিছুদিন পরেই তারা ফিরে আসছে অজানা এক রােগ নিয়ে । সবুজ রঙের বসন্ত! সবই গরীব ঘরের ছেলেমেয়ে। তাই না মিডিয়া বিচলিত, না প্রশাসন। কিন্তু অকুণ্ঠবার্তার ডিটেক্টিভ এজেন্সি শ্যেনচক্ষু প্রাইভেট আই জোকের মত লেগে আছে কেসটার পেছনে। বার বার হাতের মুঠির মধ্যে পেয়েও অপরাধীকে হারিয়ে ফেলছে মারুফ। একের পর এক প্রাণঘাতি হামলার শিকার হচ্ছে সে। এদিকে বিখ্যাত ডাক্তার এবং গবেষক শরীফুল হক চমকে উঠলেন যখন তার এক পুরনাে ছাত্রীর হাতে দেখলেন সেই লােকটার ছবি, যার কারণে সব থেকেও আজ শূণ্য তার জীবন। তার ছাত্রী নিপা নাহার কি তাহলে একটা আন্তর্জাতিক ক্রিমিনালের কাছে চাকরি করছে? মাছি নিয়ে কিসের এত গবেষণা লাইফলাইন রিসার্চ ফাউন্ডেশনে? সবুজ রঙের নতুন প্রজাতির মাছির আতংক ক্রমশ ছড়িয়ে পড়ছে চারিদিকি। খুব ধীরে ধীরে আন্তর্জাতিক একটা মেডিকেল মাফিয়া কি বাংলাদেশে একটা বায়ােলজিকাল ওয়ারফেয়ার ঘটাতে চলেছে? মারুফ কি পারবে সব রহস্যের জট খুলতে? হবে শেষ রক্ষা?
| বইয়ের নাম | মারুফ -৪ সবুজ মাছি |
| লেখক | তৌহিদুল ইকবাল সম্পদ |
| প্রকাশনী | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| আইএসবিএন | 9789846343038 |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| সংস্করণ | 2nd Editoin, 2023 |
| বিভাগ | কমিকস, নকশা ও ছবির গল্প |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।