প্রতিটি মানুষেরই একটি আলাদা জগৎ
থাকে। সেটি হচ্ছে কল্পনার জগৎ। সেই
কল্পনার জগৎটা যার যত বড়, তার
পৃথিবীটাও তত বড়। তাই, প্রত্যেক
মানুষেরই এই কল্পিত জগৎটাকে সুন্দর করে
গড়ে তোলার জন্য বইয়ের সাথে বন্ধুত্ব
স্থাপন করতে হয়।
প্রতিটি আবিষ্কার কল্পনার জগৎ থেকে
আসে। বিজ্ঞান যেখানে-সেখানে ছড়িয়ে-
ছিটিয়ে থাকতে পারে, সেখান থেকে কোনো
কিছুর আবিষ্কারই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান
মস্তিষ্ক মানুষের কল্পনায় জেগে থাকে
আবিষ্কার, সেই আবিষ্কারের উদ্ভাবন থেকেই
এই বইয়ের গল্পগুলোর সৃষ্টি।
গল্পগুলো সেই কল্পনার জগৎ সৃষ্টিতে
অনুপ্রাণীত করবে এবং বইয়ের প্রতিটি গল্প
পাঠকের হৃদয় স্পর্শ করবে বলে আমার
বিশ্বাস।