বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
এরপর তারা ঝড়ের মাঝে বেরিয়ে যেত। আমের ডাল ভেঙ্গে পড়ছে পথের ক্ষণে ক্ষণে আকাশ ডাকছে গুডুরগুডু, সুঁইসুঁই বৃষ্টি মাথায় নদীর পাড়ে গিয়ে পৌঁছুত তারা। মাইল মাইল লম্বা নদীর হুহু ফাঁকা পাড়, তীরের গাছপালা কাঁপছে আর করছে নাচানাচি। কামরুল ভাই নদীতি নামবা?
পাগলে ধরিসে? এন্নে নামলি পানিতি, টাইনে কুথায় নিয়ে চইলে যাবে আমাইগে জানিস? নিলিই তো ভাল।